নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩৫ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১১ এপ্রিল) রাত পৌণে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের জগদীশপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। তখন তাকে আটক করা হয়।
পরে আটককৃত ব্যক্তি মো জনির (২৪, পিতা আব্দুল বাছের, জগদীশপুর চা-বাগান, মাধবপুর, হবিগঞ্জ) নিকট থেকে এই গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।