মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কৃতি ৩৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা ও এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি দুপুরে সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে অয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার সৈয়দ এ বি এম হুমায়ুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি এস এম ফয়সল। প্রভাষক নাসরিন সুলতানা ও মঈন উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্পপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মো সাফকাত, সৈয়দ মো ইশতিয়াক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো নজরুল ইসলাম, মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রভাষক পংকজ কুমার রায় ও শিক্ষক আমিনুল ইসলাম।