মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত November 2, 2025
মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের মাধবপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২০ নম্বর চা বাগান এলাকায় পরিত্যক্ত যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। তবে অন্য একজন পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের নিকট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলো চুনারুঘাট উপজেলার চাঁনপুর গ্রামের অমিত কৃষ্ণ গোয়ালা (১৯, পিতা উজ্জ্বল কৃষ্ণ গোয়ালা), সুকন তাঁতী (১৯, পিতা কমল তাঁতী) ও রুহিত রিকিয়াশন (১৮, পিতা কানন্দ্র রিকিয়াশন)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতমহ তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।