নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২৬৪ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল বৃহস্পতিবার, ৩১ আগস্ট রাত আনুমানিক সোয়া ২টায় উপজেলার হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই ফেনসিডিল উদ্ধার ও উপজেলার শিবরামপুর এলাকার মো চাঁন বাদশা মিয়ার ছেলে মো রাজু মিয়াকে গ্রেফতার করে।
এক তথ্য বিবরণীতে র্যাব-৯ থেকে জানানো হয়, রাজু মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আলামতসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।