নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের মাধবপুরে ১৫০ বোতল ইসকফ সিরাপসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (২২ সেপ্টেম্বর) আনুমানিক ভোর পৌণে ৫টায় জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় আল আমিন ফুড ফেয়ার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাস্তায় পলায়নরত অবস্থায় একজনকে আটক করে।
পরে মো সৈকত (১৮, পিতা শফিকুল ইসলাম, মদনপুরা, বাউফল, পটুয়াখালী) নামে এই ব্যক্তির স্বীকারোক্তি মতে তার ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ১৫০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।