মাধবপুরে ১৩ দিনেও সন্ধান মিলেনি আইনশৃঙ্গলা বাহিনীর সোর্স মহব্বত আলীর

প্রকাশিত August 13, 2023
মাধবপুরে ১৩ দিনেও সন্ধান মিলেনি আইনশৃঙ্গলা বাহিনীর সোর্স মহব্বত আলীর

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১৩ দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স মহব্বত আলীর কোনো সন্ধান মিলেনি।
উপজেলার চৌমোহনী ইউনিয়নের রামনগর গ্রামের রুছমত আলীর ছেলে মহব্বত আলী। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, তার নিখোঁজের পিছনে মাদক ব্যবসায়ীদের হাত রয়েছে। কারণ বিভিন্ন সময় তিনি আইনশৃঙ্গলা বাহিনীকে দিয়ে মাদক ব্যবসায়ীদের মালামাল ধরিয়ে দিয়েছেন।
মহাব্বত আলী নিখোঁজের ঘটনায় তার পিতা রুছমত আলী গত ১ আগস্ট মাধবপুর থানায় একটি জিডি করেন। এদিকে ছেলেকে খুঁজে না পাওয়ায় মহব্বত আলীর মা কুশবানুর কান্না থামছেনা। অবুঝ দুই সন্তান নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে মহব্বত আলীর স্ত্রীর।
জিডির তদন্তকারী কমকর্তা মাধবপুর থানার অন্তর্গত কাশিমনগর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মো ফজলুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদক ব্যবসায়ীদের সঙ্গে মহব্বত আলীর সম্পর্ক ভাল ছিলনা। তার নিখোঁজের ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছেনা।