মাধবপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত July 28, 2023
মাধবপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাধবপুর প্রতিনিধি : হবিগন্জের মাধবপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মাধবপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মো অলিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক হৃদয় পাঠান উজ্জ্বল, পৌর যুবলীগের সাবেক সভাপতি, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মোহন মিয়া, পৌর যুবলীগ নেতা মন্জু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুরন্জন পাল সোহেল, সুজন মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম পাঠান ও অন্যরা।