মাধবপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা : বখাটেদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত February 28, 2023
মাধবপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা : বখাটেদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মর্তুজ আলীর মেয়ে উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসুমা আক্তার বখাটেদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উম্মেতুন্নেছা উচ্চবিবিদ্যালয় কৃর্তপক্ষ ও এলাকাবাসীর উদ্যাগে বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নির্মল চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক ও শিক্ষানুরাগী চৌধুরী ফজলে ইমাম সুমন। এ সময় মাসুমা আক্তারের মাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ফ্রেরুয়ারি মাসুমা আক্তার কিশোর-কিশোরী ক্লাবে গান শিখতে যায়। এ সময় একই গ্রামের কয়েকজন বখাটে তাকে শারীরিক নির্যাতন করে। সেদিন সন্ধ্যায় বিষপানে সে মারা যায়।
এ ঘটনায় তার বাবা মুর্তজ আলী বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত আব্দুল করিম নামের একজনকে গ্রেফতার করেছে।