মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ইউনিয়নের কড়রা গ্রামে সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৫ জানুয়ারি বিকেলে কড়রা সমাজকল্যাণ সংগঠনের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন জিতু, ইউপি মেম্বার খসরু মিয়া ও ছাত্রলীগ নেতা ইকবাল পাঠান।