মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সিরাজী হজ গ্রুপের উদ্যোগে হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২২ মে বিকেলে মাধবপুর বাজার জামে মসজিদে আল্লামা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও এস এম কামরুল হাসান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন মাওলানা নূরুজ্জামান ও হাফেজ সৈয়দ শিব্বির আহমদ শিবলী। প্রশিক্ষণ দেন মুফতি ইমরানুল বারী সিরাজী ও মুফতি মারজানুল বারী সিরাজী।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াহিদ।