মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ‘উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির নতুন কারিকুলাম বিস্তরণ’ শীর্ষক ৭ দিনব্যাপী বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এই প্রশিক্ষণ চলছে মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয়ে। বুধবার, ২০ ডিসেম্বর (৫ পৌষ) দুপুরে প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো সিরাজুল ইসলাম, শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম ও মুজিবুর রহমান বাহার সহ অন্যরা।