বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে গত ১ ডিসেম্বর হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে মাধবপুর উপজেলা শাখা সৎসঙ্গের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম জন্ম মহোৎসব উদযাপিত হয়।
এ উপলক্ষে এসপিআর সুকুমার দাশের সভাপতিত্বে ও তপন বনিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী এসপিআর দীপক কুমার তালুকদার। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের সনাতন ধর্মীয় বক্তা, প্রাবন্ধিক, কলামিস্ট ও লেখক রূপম চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলে আলী, যুবলীগ মাধবপুর উপজেলা শাখার সভাপতি ফারুক পাঠান, শ্রীহট্ট সৎসঙ্গ বিহারের ইনচার্জ এসপিআর অধ্যাপক আশুতোষ দাস, সৎসঙ্গ মাধবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি নারদ চন্দ্র পাল, মাধবপুর মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কান্তি পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক লিটন চন্দ্র রায়, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অঞ্জন বনিক, সাবেক কাউন্সিলর দুলাল চন্দ্র মোদক ও উৎসব কমিটির সভাপতি প্রভাষক হিমাংশু চন্দ্র দেব।
ধর্মসভার আগে লীলাকীর্তন পরিবেশন করেন চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট লীলা কীর্তনীয়া মৃণাল কান্তি দাশ। সংবাদ বিজ্ঞপ্তি