মাধবপুরে শোভাযাত্রা ও আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

প্রকাশিত November 5, 2023
মাধবপুরে শোভাযাত্রা ও আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

মাধবপুর প্রতিনিধি : ‘পুলিশ জনতা ঐক্য করি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার, ৪ নভেম্বর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুরে শোভাযাত্রাটি বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মনজুর আহসান।
পরে থানা মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর শামস ই তাব্রীজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মাধব রায় ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত সহ অন্যরা।