মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯ তম বার্ষিক স্মরণোসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মনতলা গাংগাইল শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪ দিনব্যাপী স্মরণোসবে নারী, পুরুষ ও শিশু সহ কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীরা হাজির হন। কীর্তনিয়া দল আসে নেত্রকোনা, ভোলা, লক্ষীপুর, টাংগাইল, গোপালগঞ্জ ও হবিগঞ্জ থেকে।
সোমবার দিনব্যাপী মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
স্মরণোৎসব কমিটির সভাপতি আপন ঘোষ জানান, আইনশৃঙ্খলাবাহিনী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সফলভাবে এ বিশাল আয়োজন সম্পন্ন করা গেছে।