মাধবপুরে রাস্তার অভাবে গৃহবন্দি ৬ পরিবার || সংবাদ সম্মেলনে অভিযোগ

প্রকাশিত December 8, 2023
মাধবপুরে রাস্তার অভাবে গৃহবন্দি ৬ পরিবার || সংবাদ সম্মেলনে অভিযোগ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় ৬টি পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে।
বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পায়নি।
বুধবার, ৬ ডিসেম্বর দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের বাড়িতে সংবাদ সম্মেলন করে তাদের সমস্যার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আফজলপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে মো মারুফ মিয়া।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একই গ্রামের এক ব্যক্তি তাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তায় ঘর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। ফলে তাদেরকে অন্যের বাড়ির উপর দিয়ে চলাচল করতে হয়।
ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।