মাধবপুরে যৌতুকের জন্যে স্ত্রীকে নির্যাতন || মামলায় স্বামী গ্রেফতার

প্রকাশিত July 18, 2022
মাধবপুরে যৌতুকের জন্যে স্ত্রীকে নির্যাতন || মামলায় স্বামী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী গ্রেফতার হয়েছেন।
আব্দুর রহমান (৩৭) নামের এই ব্যক্তিকে পুলিশ সোমবার ভোর রাতে গ্রেফতার করে।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের নূরুল ইসলামের মেয়ে রাবেয়া বেগমের সঙ্গে আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মো জজ মিয়ার ছেলে আব্দুর রহমানের বিয়ে হয়।
বিয়ের পর থেকে আব্দুর রহমান তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়ে আসার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে।
এ ঘটনায় রাবেয়া বেগম স্বামীকে আসামি করে মাধবপুর থানায় একটি অভিযোগ করলে পুলিশ আব্দুর রহমানকে গ্রেফতার করে।