মাধবপুরে যুবলীগ নেতার বাড়ির পথ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

প্রকাশিত May 10, 2023
মাধবপুরে যুবলীগ নেতার বাড়ির পথ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ জাবেদের বাড়ি থেকে বের হওয়ার পথ প্রভাবশালীরা বন্ধ করে দিয়েছে।
সৈয়দ জাবেদের মা জাহানারা বেগম মঙ্গলবার, ৯ মে মাধবপুর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
এতে তিনি উল্লেখ করেন, ১০/১২ বছর পূর্বে সৈয়দ জাবেদের বাবা শাহপুর গ্রামের সৈয়দ মোক্তার মিয়া একই গ্রামের সেলিম সিকদারের নিকট থেকে ৩ শতক জায়গা কিনে ঘর বানিয়ে বসবাস শুরু করেন; কিন্তু গত ৬ মে সেলিম শিকদার ও তার লোকজন বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।