মাধবপুরে যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

প্রকাশিত February 8, 2023
মাধবপুরে যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দক্ষিণ আফজলপুর গ্রামে সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে সেনা সদস্যের ভাই মারুফ মিয়া বাদি হয়ে গত ৫ ফেব্রুয়ারি মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করলে সোমবার মনতলা পুলিশ ফাঁড়ির এসআই সুমন মিয়া সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করার জন্য ঘর নির্মাণকারী শামছুল হকের লোকজনকে মৌখিক নির্দেশ দেন; কিন্তু পুলিশের নির্দেশ উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
সেনা সদস্য জাহাঙ্গীর আলম ২০০৭ সালেও শামছুল হকের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।