মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের জামালপুর গ্রামে স্বপ্নতরী যুব সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১১ মার্চ (২৬ ফাল্গুন) বিকেলে জামালপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো আপন মিয়া।
আবুল কাশেমের সভাপতিত্বে ও হাসিবুল খন্দকার জাবিরের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী সংগঠক সেলিনা আক্তার, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন ছুরুখ, যুবলীগ নেতা শিপন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা হৃদয় পাঠান উজ্জ্বল ও ছাত্রলীগ নেতা খালেদ হাসান হৃদয়।