মাধবপুরে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রকাশিত October 11, 2022
মাধবপুরে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার বিকেলে বহরা ইউনিয়নের রাজাপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমসু মিয়া ও আব্দুল খালেক। তারা বলেন, রাজাপুর গ্রামের আম্বিয়া খাতুন নামের এক মহিলা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানির চেষ্টা করছেন।
এর আগেও আম্বিয়া খাতুন আমসু মিয়ার বিরুদ্ধে আদালতে একটি মামলা করলে বিজ্ঞ আদালত মামলার কোন স্বাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আসামিদের খালাস দেন।