মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য জীবনের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এই কম্বল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাজীব দেব রায় রাজু। অনলাইনে যুক্ত হন সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম রুমান, গ্রামের সর্দার নিলু মিয়া ও সংগঠনের সদস্য সোহেল মিয়া সহ অন্যরা।