মাধবপুরে মাদরাসা শিক্ষার্থীদের পারিবারিক স্বার্থে ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত April 10, 2023
মাধবপুরে মাদরাসা শিক্ষার্থীদের পারিবারিক স্বার্থে ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাদরাসা শিক্ষার্থীদের দুই ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছির করা হয়েছে।
রবিবার, ৯ এপ্রিল বিকেলে চৌমোহনী ইউনিয়নের কমলপুর গ্রামে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কমলপুর গ্রামের আনিছুর রহমান আদিল ও মুজাহিদ মশি তাদের পারিবারিক স্বার্থে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করেন। তারা ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করান ও সংঘর্ষ বাঁধান, যা বন্ধ করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
এ সময় বক্তব্য রাখেন সেলিম মিয়া, আশকর আলী, জাহেদ মিয়া, গেদু মিয়া ও সাব্বির হোসেন।
পরে বিক্ষোভ মিছিলও করা হয়।
গত শনিবার, ৮ এপ্রিল চৌমোহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মো সেলিম মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো আনিসুর রহমান আদিলের সংঘর্ষ হয়। এই ঘটনায় সেলিম মিয়া বাদি হয়ে আনিসুর রহমান আদিল ও তার ভাই মোজাহিদুর রহমান মশি সহ ৬ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে উল্লেখ করা হয়থ আনিসুর রহমান আদিল তার মাদরাসার শিক্ষার্থীদের সংঘর্ষে তার পক্ষে ব্যবহার করেছেন।