মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশ মাদক ব্যবসায় জড়িত অভিযোগে মিলন মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে।
রবিবার দুপুরে মিলন মিয়াকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভোর রাতে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরমানন্দপুর গ্রামের আনজব আলীর ছেলে মিলন মিয়াকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তার বিরুদ্ধে একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে আত্মগোপনে ছিল।