মাধবপুরে মসজিদের ইমামদের মধ্যে খেলাফত মজলিসের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত April 8, 2024
মাধবপুরে মসজিদের ইমামদের মধ্যে খেলাফত মজলিসের ঈদ উপহার বিতরণ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দুই শতাধিক মসজিদের ইমামের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার, ৮ এপ্রিল (২৫ চৈত্র) দুপুরে মাধবপুর পৌর এলাকার স্টেডিয়াম পাড়ায় ঈদ উপহার বিতরণ উপলক্ষে খেলাফত মজলিসের মাধবপুর উপজেলা সভাপতি মাওলানা শাহ্ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য শিক্ষক মুজিবুর রহমান বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা সালাউদ্দিন। এছাড়াও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।