মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামে কালি মন্দিরে গেইটের তালা ভেঙ্গে দূর্বত্তরা প্রতিমার গলা থেকে সোনার চেইন ও দান বাক্সে থাকা টাকা-পয়সা নিয়ে গেছে।
বুধবার সকালে মন্দিরের পূজারি পূজা করতে গিয়ে দেখেন, মন্দিরের তালা ভাঙ্গা। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দিরের গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চেইন ও টাকা সহ আরও কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এই ঘটনায় যারা জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।