মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামে বৃদ্ধ ফরিদ মিয়ার বাড়িঘর ও জমি দখল করতে একই গ্রামের কয়েকজন প্রভাবশালী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার, ১১ অক্টোবর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে ফরিদ মিয়া আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন।
ফরিদ মিয়া মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।