মাধবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা জ্ঞাপন ও পুরস্কার প্রদান

প্রকাশিত November 12, 2023
মাধবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা জ্ঞাপন ও পুরস্কার প্রদান

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা জ্ঞাপন ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার, ১১ নভেম্বর দুপুরে সিপাহ্শালার শাহ্ সায়্যেদ নাছির উদ্দিন (র) একাডেমি ও কাশিমনগর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো আলাউদ্দিন। শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক মজিবুর রহমান বাহার। এছাড়াও এলাকার বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।