মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা থেকে ৫টি ফলদ গাছ গত ১৬ ফেব্রুয়ারি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুনা আক্তার ও বিদ্যালয় পরিচালা কমিটির সাবেক সভাপতি সৈয়দ আহাম্মদ ওরফে কামরুজ্জামানের বিরুদ্ধে। এ ব্যাপারে ধর্মঘর ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্য মো সাইফুর রহমান মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুবিনা আক্তার (রুনা আক্তার) জানান, গাছগুলো বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কেটেছেন। তিনি সেদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেননা।
অন্যদিকে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত বিদ্যালয়ের সীমানা নির্ধারণ না হওয়ায় কোন ব্যবস্থা নিতে পারছে না শিক্ষা বিভাগ। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, শীঘ্রই সীমানা নির্ধারণ করা হবে।