মাধবপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৯ ডিসেম্বর বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সভাপতি মো ফারুক পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশ গুপ্ত, আরিফুল ইসলাম আরিফ, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন।