মাধবপুরে বিএনপির নেতা শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত April 26, 2023
মাধবপুরে বিএনপির নেতা শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে পুলিশ একটি মামলায় গ্রেফতার করেছে।
বুধবার, ২৬ এপ্রিল বিকেলে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাননন্দর থেকে পুলিশ পারভেজ হোসেন চৌধুরীকে গ্রেফতার করে।
কয়েকদিন আগে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের চান্দ মিয়া চৌধুরী পীর সাহেবের মাজারের টাকা আত্মসাতের ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সুরমা গ্রামের গফুর চৌধুরীর ছেলে ফারুক চৌধুরী বাদি হয়ে পারভেজ হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে গত ৭ এপ্রিল মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ পারভেজ হোসেন চৌধুরীকে গ্রেফতার করে বলে জানিয়েছে।