মাধবপুরে বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত May 4, 2022
মাধবপুরে বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা জ্ঞাপন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবিরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার বিকেলে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেলফলেস সোসাইটি অর্গানাইজেশন ও কেএমআরটি একতা যুব সংঘের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আল মাসুদ লোকমানের সভাপতিত্বে ও গোলাম মাওলার সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক সৈয়দ শামছুর রহমান, মো সিদ্দিক মিয়া, ফারুক মিয়া, আলী হোসেন, ছাত্রনেতা মীর্জা ইকরাম, নাঈম উদ্দিন ও সাইফুল ইসলাম জীবন সহ অন্যরা।