হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ/৮ চৈত্র) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত পিকআপটি পাশের খাদে পড়ে যায়। নিহতদের মধ্য রয়েছেন এক নারী ও তিন পুরুষ। সবাই পিকআপ যাত্রী। তবে কারো পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।