মাধবপুরে বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত February 22, 2023
মাধবপুরে বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আদাঐর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের শাহাদ মিয়া তার শিশুপুত্র আরাফকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে আরাফ সাঁতার কাটার চেষ্টা করতে গিয়ে তলিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।