মাধবপুরে বই মেলার উদ্বোধন ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মননা প্রদান

প্রকাশিত October 16, 2025
মাধবপুরে বই মেলার উদ্বোধন ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মননা প্রদান

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : ”জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি বই পড়তে হবে। বই মানুষের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি বেশি বেশি শিক্ষামূলক বই পড়তে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।”
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বই মেলার উদ্বোধন ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাহিদ বিন কাশেম এ কথা বলেন।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো ইসমাইল তালুকদার ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী।
সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যরাও বক্তব্য রাখেন।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ এ বই মেলার আয়োজন করা হয়। এছাড়াও আয়োজনে সহযোগিতা দেয় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।