মাধবপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত June 9, 2022
মাধবপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো শাহজাহান ও সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন।
কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।