মাধবপুরে পূজামণ্ডপে মেয়র ও আওয়ামী লীগ নেতার আর্থিক অনুদান

প্রকাশিত October 5, 2022
মাধবপুরে পূজামণ্ডপে মেয়র ও আওয়ামী লীগ নেতার আর্থিক অনুদান

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপগুলোতে পৌর মেয়র হাবিবুর রহমান মানিক ও আওয়ামী লীগ নেতা মো আপন মিয়া আর্থিক সহায়তা দিয়েছেন।
মঙ্গলবার রাতে পৌর মেয়র হাবিবুর রহমান মানিক পৌর এলাকা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেন।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আপন মিয়া চৌমোহনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দেন।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।