মাধবপুরে পুকুরে মাছ ধরতে বাধা দেওয়ায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

প্রকাশিত August 26, 2023
মাধবপুরে পুকুরে মাছ ধরতে বাধা দেওয়ায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে পুকুরে জোর পূর্বক মাছ ধরতে বাধা দেওয়ায় এক নারীকে পিটিয়ে আহত করার পর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার, ২৫ আগস্ট রাতে মাধবপুর থানায় বুল্লা গ্রামের এক নারী এই মর্মে লিখিত অভিযোগ করেছেন যে, সেদিন দুপুরে একই গ্রামের শ্রীচরন দাস সহ কিছু লোক তার স্বামীর মালিকানাধীন পুকুরে জোর পূর্বক মাছ ধরতে গেলে তিনি তাদেরকে বাধা দেন। এ সময় শ্রীচরন দাসের লোকজন তাকে পিটিয়ে আহত করে এবং শ্লীলতাহানির চেষ্টাও চালায়। গুরুতর আহত নারীকে রাতেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচেছ।