মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পথচারীদের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার, ১২ এপ্রিল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ডে ৫ শতাধিক পথচারীর হাতে ইফতার তুলে দেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্মআহবায়ক বশির উদ্দিন সুমন।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর ট্রাফিক ইন্সপেক্টর জালাল উদ্দিন ভূঁইয়া, শ্রমিক লীগ নেতা সেলিম মিয়া ও ছাত্রলীগ নেতা নাঈম।