মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ইউনিয়ন আন্তঃওয়ার্ড ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার, ১ ফ্রেরুয়ারি (১৮ মাঘ) রাতে আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন জিতু, ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহামেদ সোহাগ, ইউপি মেম্বার হারিছ উদ্দিন লালু, দুলাল ঘোষ, ইসলাম উদ্দিন, নোয়াপাড়া ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক বরুন চন্দ্র দেব, আবু সায়েদ মাস্টার ও ছাত্রলীগ নেতা ইকবাল পাঠান।