নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের মাধবপুরে ধর্ষণ মামলায় অভিযুক্ত একজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, মাধবপুর উপজেলার ঠাকুরবাড়ি এক্তিয়ারপুর এলাকার তালাকপ্রাপ্ত এক নারীকে গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে এক ব্যক্তি ধর্ষণ করে। এ ব্যাপারে নির্যাতিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৯ অক্টেবর/২৪ আশ্বিন) আনুমানিক দুপুর আড়াইটায় ফেনীর দাগনভূঁয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে মাধবপুর থানার ধর্ষণ মামলার {নং-৪২, তারিখ-২৮/০৯/২৫ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ধারা-৯(১)} এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো ফয়েজ মিয়াকে (৩০, পিতা ইছব আলী, এক্তিয়ারপুর, মাধবপুর, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।