মাধবপুরে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার নির্দেশ খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবীর

প্রকাশিত August 9, 2024
মাধবপুরে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার নির্দেশ খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবীর

মাধবপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট বিভাগের সমন্বয়কারী অ্যাডভোকেট আমিনুল ইসলাম হবিগঞ্জের মাধবপুর উপজেলার ব্যবসায়ীদেরকে আতংকিত না হয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার, ৮ আগস্ট দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজার পরিদর্শনকালে এ আহ্বান জানান।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম এসময় উপজেলার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধর্মীয় সংখ্যালঘুদের সবরকম নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল, পৌর কাউন্সিলর ইসরাত জাহান ডলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, যুবদল নেতা সাইফুর রহমান টিটু, সাবেক ছাত্রনেতা সাইমুন চৌধুরী ও মনিরুল ইসলাম জুয়েল।