মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের ১৩৯ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
শনিবার শাখাটি উদ্বোধন করেন, প্রধান অতিথি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মো মুসলিম।
দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংকের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুকোমল রায়, মো আপন মিয়া, শাহ মো সেলিম ও শাখা ব্যবস্থাপক খলিল হোসেন।
পরে দোয়া করা হয়।