মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশিত December 18, 2023
মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে খড়কি যাওয়ার রাস্তার মধ্যে নারায়নপুর নামক স্থানে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করা হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলন করছেন বিএনপির নেতা আদম খাঁ। তিনি লাখ লাখ টাকার বালু বিক্রি করলেও প্রশাসনের কোন অভিযান নেই। আদম খাঁ এলাকার একজন প্রভাবশালী লোক হওয়ায় কোন লোক ভয়ে প্রতিবাদ করার সাহস পায়না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বীন কুতুব জানান, বিষয়টি সম্পর্কে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, বিষয়টি তার জানা ছিলনা। শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।