মাধবপুরে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার বিষয়ে সচেতনতামূলক সমাবেশ

প্রকাশিত September 11, 2023
মাধবপুরে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার বিষয়ে সচেতনতামূলক সমাবেশ

মাধবপুর প্রতিনিধি : মশার আবাসস্থল ধ্বংস করি-মশামুক্ত বাংলাদেশ গড়ি’স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার বিষয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো শাহজাহান, ওয়ালটন মাধবপুর প্লাজার ম্যানেজার আব্দুল বাছেদ, নোয়াপাড়া প্লাজার ম্যানেজার রফিকুল ইসলাম রেজা, অলিপুর প্লাজার ম্যানেজার মো আমিনুল ইসলাম, অলিপুর প্লাজার ডেপুটি ম্যানেজার ইমদাদ খান ও ডেপুটি ম্যানেজার মাধবপুর ডিলার সুমেল মিয়া। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন সচেতনতামূলক প্লে কার্ড নিয়ে উপস্থিত ছিল।
বক্তারা বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে তিন দিনে একদিন জমা পানি ফেলে দিতে হবে। দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের অভ্যাস করতে হবে। লম্বা কাপড় পরিধান করতে হবে। কর্মস্থল পরিষ্কার রাখতে হবে।