মাধবপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব অনুুষ্ঠিত

প্রকাশিত September 25, 2023
মাধবপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব অনুুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার, ২৪ সেপ্টেম্বর সারা দিনব্যাপী উপজেলার তেলিয়াপাড়ায় আঞ্চলিক সৎসঙ্গের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি, সুরমা শিববাড়ী, সুরমা মহোৎসব মাঠ ও বেকুয়াবাজার প্রদক্ষিণ করে অশ্বিনী সরকারের বাড়িতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ভজন গান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার ইটাখোলা, দক্ষিণ বেজুড়া ও পৌরসভার কাটিয়ারা এলাকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী পালন করা হয়।