মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের বস্তি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবু তাহের নামে একজনের বাড়িতে নির্মাণাধীন ঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় আবু তাহের বাদি হয়ে বুধবার হবিগঞ্জ দ্রæত বিচার আদালতে একটি মামলা করেছেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, একই গ্রামের শ্যামলাল মুÐা ও রাজু মুÐাদের সঙ্গে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত আবু তাহেরর বিরোধ চলছে। এর জের ধরে ১৭ জানুয়ারি প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে প্রবেশ করে নির্মাণাধীন ঘর ভাংচুর করে।
এই ঘটনায় আবু তাহেরের দায়ের করা মামলাটি আদালত আমলে নিয়ে মাধবপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, আদালতের প্রেরিত নির্দেশ তিনি পেয়েছেন। তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।