মাধবপুরে জায়গা নিয়ে বিরোধে শিক্ষার্থীর বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

প্রকাশিত September 6, 2024
মাধবপুরে জায়গা নিয়ে বিরোধে শিক্ষার্থীর বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক শিক্ষার্থীর বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় শিক্ষার্থী মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, উপজেলার কুটানিয়া গ্রামের সাঈদ সোহেল নামের এক শিক্ষার্থী পরিবারের সঙ্গে একই গ্রামের আলী নেওয়াজের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে।
এর জের ধরে গত ৪ সেপ্টেম্বর রাতে সাঈদ সোহেলের বাগানের ফলদ ৪০টি গাছ কেটে ফেলা হয়।
এ ঘটনায় সাঈদ সোহেল পরদিন আলী নেওয়াজ সহ ৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় অভিযোগটি দেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচেছ।