মাধবপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২১ আগস্ট বিকেলে ধর্মঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পিপি, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহামেদ পারুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুল বর পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক হৃদয় পাঠান উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহ মো ইরফান, তুহিন পাঠান ও তানভীর মোল্লা সহ অন্যরা।