মাধবপুরে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ১ ভাই নিহত

প্রকাশিত January 8, 2023
মাধবপুরে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ১ ভাই নিহত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে শরিফ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মিঠাপুকুর গ্রামে শাদত আলীর ছেলে শরিফ মিয়া ও শহিদ মিয়ার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সকালে দুই ভাইয়ের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে শরিফ মিয়া প্রাণ হারান।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।