মাধবপুরে জন্মনিবন্ধন নিশ্চিতকরণে ধাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত August 7, 2022
মাধবপুরে জন্মনিবন্ধন নিশ্চিতকরণে ধাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধিকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ ও ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন নিশ্চিতকরণে ধাত্রীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল। ইউপি সচিব মো মন্তাজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পারভেজ মাহমুদ ও ইউপি সদস্য শ্যামলী রানী দেব।